আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী এবারের বইমেলার থিম ‘রবীন্দ্রনাথ’।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তের টান বাদ দিয়ে প্রাণের টানে ছুটে এসেছি এই বই মেলায়। অনেক রক্তের বিনিময়ে ভাষার মর্যাদা ও স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক। বর্তমান বিশ্বের সাথে সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমাদের সংস্কৃতি সংরক্ষন ও চর্চা করা- ভবিষ্যত প্রজন্মের জন্য এটি অনেক আবশ্যক। আমরা সংগ্রাম করে যে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি তা আমাদের নতুন প্রজন্মের কাছে রেখে যাওয়া। তারপর তিনি অমর একুশে বই মেলা ২০১১ উদ্বোধনী ঘোষণা করেন।
‘
একুশে
আমাদের
পরিচয়
’ এই
শ্লোগান
নিয়ে
৫২
’র
ভাষা
শহীদদের
স্মরণে
১৯৮৪
সাল
থেকে
বাংলা
একাডেমী
আয়োজন
করে
আসছে
অমর
একুশে
বই
মেলা।
দিনে
দিনে
সেই
বই
মেলা
এখন
বাঙালির
মিলন
মেলায়
পরিণত
হয়েছে।
পরিণত
হয়েছে
মননশীলতার
প্রতীকে।
এবার
বই
মেলাকে
সামনে
রেখে
নানা
নতুন
উদ্যোগের
কথা
জানাতে
গিয়ে
বাংলা
একাডেমীর
মহাপরিচালক
শামসুজ্জামান
খান
জানান
, বিশ্বকবির
১৫০তম
জন্মবার্ষিকী
পালন
উপলক্ষ্যে
এবারের
বই
মেলার
থিম
হলেন
বিশ্বকবি
রবীন্দ্রনাথ
ঠাকুর।
তাঁর
জীবন
এবং
সহিত্যকর্ম
নিয়ে
মাসব্যাপী
বই
মেলায়
থাকছে
আলোচনা
, অনুষ্ঠান
, প্রদর্শনীসহ
নানা
আয়োজন।
বইমেলায় মোট ৫৫৬ টি স্টল অংশ নিচ্ছে। প্রতিষ্ঠান রয়েছে ৩৭৬ টি। মেলা উপলক্ষে কমপক্ষে ৪ হাজার নতুন বই ছাপা হবে। আজ বইমেলা শুরু হলেও জমে উঠতে আরো কয়েকদিন সময় লাগবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বক্তব্য রাখেন। তিনি বলেন, অমর একুশে মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত মনে করছি। এছাড়া তিনি বাংলাদেশ, রাষ্ট্রভাষা ও রবীন্দ্রনাথ বিষয় নিয়েও বক্তব্য রাখেন।